• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

কেইনের পেনাল্টি মিস, পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ড ২-৩ স্পেন ওয়েম্বলিতে অনেক ভুলের আনন্দময় এক ম্যাচ!ইংল্যান্ড ২ মিনিটে করা ভুল থেকে ঘুরে দাঁড়িয়ে এগিয়েও গেল ৪০ মিনিটের মধ্যে। তাতে প্রথমার্ধেই দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্টের ভুল করা স্পেন পিছিয়ে রইল ৫৯ মিনিট পর্যন্ত। পরের মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে সমতায় ফিরল সমতায়। গ্যালারিতে ততক্ষণে স্বাগতিক সমর্থকদের মধ্যে হ্যারি কেইনের পেনাল্টি মিসের হাহাকার!ইংল্যান্ড সেই ভুল থেকে ঘুরে দাঁড়াতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা পারল। সেটা ৭৪ মিনিটে দুই বদলির বোঝাপড়ার কল্যাণে। বায়েনার পাস থেকে মিকেল ওইয়ারসাবালের চিপ ইংল্যান্ড গোলকিপার জেমস ট্র্র্যাফোর্ডের মাথার ওপর দিয়ে। গোল! শেষ পর্যন্ত ওইয়ারসাবালের ওই গোলেই নেশনস লিগে স্পেন জিতল ৩-২ গোলে। ইংল্যান্ড পারল না ২০২৪ ইউরো ফাইনালে সর্বশেষ মুখোমুখির ফল পাল্টাতে।বিশ্বকাপে তৃতীয় হয়ে ফেরার পর প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও শেষ পর্যন্ত হারে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের খুশি হওয়ার কথা নয়। ২-১ গোলে এগিয়ে থাকতে ৫৫ মিনিটে কেইনের পেনাল্টি মিস! শেষ বাঁশি বাজার পর টুখেলকে তাই যতটা হতাশ লাগল, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখে যেন ততটাই স্বস্তির হাসি।বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটা স্পেনের প্রথম ম্যাচ। সেখানে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নেওয়া জয়ে কোন কোচ খুশি হবেন না! স্পেনের অপরাজিত-যাত্রাও টিকে রইল টানা ৩৯ ম্যাচে। বিস্তারিত আসছে…।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা