• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসাল লিগের চ্যাম্পিয়ন অ্যামিকাস ইউনাইটেড

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি (এলএএবিআরএসিইউ) ফুটসাল লিগ ২০২৬-এর শিরোপা জিতেছে অ্যামিকাস ইউনাইটেড। ফাইনালে ইনভিক্টাস ভিক্টরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।এলএএবিআরএসিইউ আয়োজিত এবারের ফুটসাল লিগে অংশ নেয় ১২টি দল। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল ডি জুরি একাডেমি।১৯ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এলএএবিআরএসিইউ ফুটসাল লিগ ২০২৬। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ডেভিড ডাওল্যান্ড।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলএএবিআরএসিইউর সভাপতি মেহের নিগার, সহসভাপতি ইয়াসির আদনান, সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান, বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই রিলেশনস ম্যানেজার ফরহাদ হোসাইন এবং ডি জুরি একাডেমির অন্যতম স্বত্বাধিকারী রফিকুল ইসলাম শিমুল।টুর্নামেন্টটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন এলএএবিআরএসিইউর ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম।আয়োজকেরা জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি প্রাণবন্ত ও সক্রিয় অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যও ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা