• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতায় পা রাখার আগেই যেন এক অচেনা পৃথিবীর আবহাওয়া টের পাচ্ছেন কার্লো আনচেলত্তি। যে দেশে ক্রিকেট সব আলো শুষে নেয়, সেখানেই ফুটবলের প্রতি যে এক অমোঘ টান লুকিয়ে আছে, তা বুঝতে পারছেন যথেষ্টই। আর সেই আবেগ ও উন্মাদনার মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের কোচ, ব্রাজিলের অভিধানে কোনো ম্যাচই ‘প্রীতি’ নামের ছাড়পত্র পায় না।আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়াদের মতো তারকাদের চোখের সামনে দেখার এই দুর্লভ সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপাগল মানুষের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতার কথাই জানালেন ব্রাজিলের ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি। পৃথিবীর সব প্রান্তেই হলুদ জার্সির আলাদা একটা সমর্থকগোষ্ঠী থাকে। কোচের মুখেও সেই সুর, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলাটা আমাদের জন্য আনন্দের। শুধু সেখানে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতের ফুটবলপ্রেমীদের জন্যও এটা এক বিশেষ মুহূর্ত।’ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করছেন কার্লো আনচেলত্তি। কাগজে-কলমে ম্যাচটির গায়ে ‘প্রীতি’র তকমা সাঁটানো থাকতে পারে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ একপেশে হওয়ারই কথা। তবে আনচেলত্তি এটাকে স্রেফ প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না, ‘এটা একটা প্রস্তুতির ম্যাচ, প্রীতি ম্যাচ। কিন্তু সত্যি বলতে আমাদের জন্য  প্রীতি ম্যাচ বলে কিছু নেই।’বিশ্বকাপে এখনো পর্যন্ত খেলতে না পারলেও ফুটবল নিয়ে ভারতীয়দের আবেগ দীর্ঘদিনের। বিশেষ করে কলকাতা আর কোচির মতো জায়গায় ফুটবল এখনো জীবনের সঙ্গে গেঁথে আছে। আনচেলত্তির কাছে এই সফর শুধুই ৯০ মিনিটের ফুটবল নয়, নতুন এক সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়াও, ‘আমাদের অন্য দেশ ও তাদের ফুটবল সংস্কৃতি দেখতে হবে। আমরা বিভিন্ন ধারার দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারতে যাওয়াটা দারুণ উত্তেজনাকর হতে যাচ্ছে। এটা ঠিক যে বিশ্বমানের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার মতো অভিজ্ঞতা ভারতের নেই, তবে তারা কীভাবে খেলে তা জানা আমাদের জন্য জরুরি। আমি এর আগে কখনো ভারতে যাইনি। কলকাতায় নামার কথা ভেবে ভীষণ রোমাঞ্চ বোধ করছি।’ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিএর আগে ১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে কসমসের হয়ে মাঠে নেমেছিলেন ফুটবলের রাজা পেলে। ২০১৫ সালেও কলকাতায় পা রেখেছিলেন তিনি। কিন্তু ব্রাজিল ফুটবলের পূর্ণাঙ্গ জাতীয় দলের ভারতে আসা এবারই প্রথম। অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলে সরাসরি ভারতে পৌঁছাবে আনচেলত্তির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা