• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
দৌড়ে বর্ণবাদের জবাব দিয়েছিলেন জেসি ওয়েন্স ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত দৈনন্দিন লেনদেনে ইসলামের ৬ নির্দেশনা মেনে চলুন ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ সুনেরাহ্ লিখেছেন, ‘তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি’, বাসারের মন্তব্য, ‘বড় বাঁচান বাঁচাইলা গো’ যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের ২৩ সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষে, বিরল রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ০৬ আগস্ট ২০২৬ইং তারিখ ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,৯৪,০০০ (এক লক্ষ চুরানব্বই হাজার) পিস চোরাচালানকৃত বিদেশী সিগারেট এবং চোরাচালানকৃত সিগারেট পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। পৃথক অপর একটি অভিযানে অদ্য ০৬ আগস্ট ২০২৬ইং তারিখ সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ বিল্লাল হোসেন (২৫)’নামক ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি ইজিবাইক উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বিল্লাল হোসেন (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদক ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা