• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
বরিশালে ভিডব্লিউবি কার্ডধারীরা পেলেন ৩০ কেজি চাল মিরপুরে প্রেসক্লাব নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ: সংবাদ সম্মেলনে বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার উত্তরায় ব্যবসায়ী অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়..মাস্টারমাইন্ডসহ ৪ গ্রেফতার পিকআপ চাঁপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয় আরিফকে, অতঃপর…….. বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন তথ্যমন্ত্রী ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি,কালীগঞ্জে ৫ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ‘হয় কাজ করবেন, না হলে চলে যাবেন লঞ্চ চাপায় নিহত সোহেলের ঘরে নতুন অতিথি; খুশির সঙ্গে বেড়েছে উদ্বেগও

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।

ওসি বলেন, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে (নাজমুল) হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ওসি আরও বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে একটি বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা