বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

দুমকিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

 

 

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় , দুমকি সাতানী গ্রামের বাসিন্দা নুরুন্নাহার বেগমের(৬০) বসত ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুমকি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ কারীরা হলেন ১। মোঃ অপু জোমাদ্দার (৩৮), ২। মোঃ সুমন জোমাদ্দার (৩৬), ৩। মোঃ মুনিম জোমাদ্দার (৩২), ৪। মোঃ রুবেল জোমাদ্দার (৩৪), সর্বপিতা মোঃ আকাব্বর জোমাদ্দার, ৫। মোঃ আকাব্বর জোমাদ্দার (৬৫), পিতা-মৃত মোকসেদ জোমাদ্দার, ৬। মোসাঃ নিলুফা (৫৫), স্বামী-মোঃ আকাব্বর জোমাদ্দার, সর্বসাং-দুমকি সাতানী, ওয়ার্ড নং-০৪, থানা- দুমকি, জেলা-পটুয়াখালী ও অজ্ঞাত আরো ৪-৫ জন সহ উক্ত বিবাদীগণ আওয়ামী সন্ত্রাসী বাহিনী হওয়ায় একত্রিত হইয়া ইং ০৬/১২/২০২৪ তারিখ আনুমানিক রাত ০৩.০০ ঘটিকার সময় দুমকি থানাধীন আঠারোগাছিয়া মৌজায়, জে এল নং-৫১, এস. এ. খতিয়ান-২৯২, দাগ নং-৪৭৭, মোট জমি ৯.০০ শতাংশ জমিতে আমার নিজ বসত ঘরে এসে রাতের অন্ধকার এ হামলা করে এবং লুট পাট করে। উক্ত জায়গা ওয়ারিশ সূত্রে মালিক আমি বাদী পক্ষ। উক্ত বিবাদী গণ ও অজ্ঞাত মুখসধারী ব্যক্তিরা আমি সহ আমাদেরকে মারধর করে ঘর থেকে বের করে আমার জায়গায় আমার ঘর সম্পূর্ন ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে এবং আমার ঘরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণের জিনিস (যাহার অনুমান বাজার মূল্য-১,২০,০০০/-) টাকা বিবাদীগণ লুট করে নিয়ে যায়। এবং বিবাদী গণ আমার জায়গায় থাকা ২৫ এর অধিক গাছ কেটে ফেলছে। এক পর্যায় উক্ত বিবাদীগণ আমাকে মারধর ও খুন যখম এবং প্রাণনাসের হুমকি দেয় এবং সকাল হয়ে যাওয়ায় লুট করে সব কিছু নিয়ে চলে যায়।
বিবাদী মোঃ সুমন জোমাদ্দারককে ফোন দিলে তিনি বলেন আপনারা যা দেখেছেন তাই।

দুমকি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন অভিযোগ পেয়েছি ঘটনাস্থানে তাৎক্ষণিক দুইজন অফিসার কে পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo