• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো ‘আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে, দোয়া করো’ আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার, তিন আসামির স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের উদ্দেশে কী বললেন ইরানের প্রেসিডেন্ট সীতাকুণ্ডে স্থানীয় বাসিন্দাদের বাধা, উচ্ছেদ না করেই ফিরে গেলেন রেলওয়ের কর্মকর্তারা বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে গ্রাহকরা কী ধরনের অভিযোগ করছেন? কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা ‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি

হিজলায় নৌকাডুবি,বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেল আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচ জন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।

নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এছাড়াও উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সাথে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা