• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘গরুভোজ’, সোয়া লাখ টাকায় কেনা হলো গরু স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক দারিদ্র্য বিমোচনে ইসলামের নির্দেশনা আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সার পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ পত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ' ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ ফাজিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত দুই দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসআরবি-৩–এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মেহেদী ইমরান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল স্ট্যাম্প, ব্যাংক চেক ও প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।এসআরবি জানায়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা এবং আরেকজনকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্নপত্র ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান চলছে।গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা