• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘গরুভোজ’, সোয়া লাখ টাকায় কেনা হলো গরু স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক দারিদ্র্য বিমোচনে ইসলামের নির্দেশনা আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সার পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ পত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ' ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬ ফাজিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ

শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধ করার লক্ষ্যে গতকাল প্রথম আলো চর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজলার রহমান, মো. মজিবর রহমান, মো. সোবহান ব্যাপারী, মোছা. তবিজন বেগম, প্রধান শিক্ষক মো. আজিজুল হক ও অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের শিক্ষাজীবনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই হবে না, বাড়িতেও সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।সমাবেশে অভিভাবকরা তাঁদের মতামত, পরামর্শ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ ধরনের অভিভাবক সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা