• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
চুয়েট উপাচার্য জানালেন পদত্যাগ করেননি, আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের টঙ্গীতে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ সড়কের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মাঠে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী' দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত?

প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

একটি গাছ যেমন প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, তেমনি কখনো কখনো হয়ে ওঠে প্রিয় মানুষের স্মৃতি ধরে রাখার প্রতীক। সেই ভাবনা থেকেই ইংরেজি বিভাগের অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০টি গাছ রোপণ করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ৮ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।এর অংশ হিসেবে ক্যাম্পাসে নিম, বহেড়া, হরীতকী, আমলকী, পেয়ারা, কাঁঠাল, জলপাই, লেবু, আম, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন বন্ধুরা। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয় পাতাবাহার।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, ‘প্রিয় শিক্ষকের স্মৃতিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো একদিকে পরিবেশের উপকারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।’অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতিতে গোবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ।ইতিহাস বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভালো কাজের মধ্য দিয়ে মানুষের স্মৃতি ধরে রাখা যায়। এই বৃক্ষরোপণ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমরা চাই, রোপণ করা গাছগুলো বড় হয়ে ক্যাম্পাসকে সবুজ করে তুলুক এবং প্রিয় শিক্ষকের স্মৃতিকে ধরে রাখুক।’সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও জরুরি। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলবে।’কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, বন্ধু আকাশ রায়, স্মৃতি রানী, সিয়াম, রিপনসহ অন্য বন্ধুরা।পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা