• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
কলকাতায় ইরান সোসাইটিতে নজরুল-স্মরণ ঢাকায় টেক্সটাইল ইনোভেশন প্রদর্শনী শুরু ১২ নভেম্বর 'তালা পড়লো' যন্তর-মন্তরে, কী ছিল সেখানে বিক্ষোভ-প্রতিবাদের ইতিহাস? কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: জাহেদ উর রহমান অবশেষে বিএম কলেজের মেধাবী ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়ানোর পর ইসলামী আন্দোলনের নেতাকে বহিষ্কার ট্রেনের কোচ সংস্কারে অবহেলা, মন্ত্রীর প্রশ্ন—‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন’

ঢাকায় টেক্সটাইল ইনোভেশন প্রদর্শনী শুরু ১২ নভেম্বর

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঢাকায় আগামী ১২ নভেম্বর টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো নামে তিন দিনের একটি প্রদর্শনী শুরু হবে। ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) যৌথভাবে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজন করবে। এতে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা হবে।রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমায়েল মোহাম্মদ মল্লিক ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান; নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের; বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিপিএ) সভাপতি মো. আবদুল হামিদ এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের চেয়ারম্যান এহসানুল করিম কায়সার প্রমুখ।  আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, দেশে শিল্প খাতে প্রায় ১৫ হাজার প্রকৌশলী কাজ করেন। এর মধ্যে ৫ হাজারের বেশি প্রকৌশলী আইটিইটির সদস্য। এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো, বস্ত্র খাতের প্রকৌশলীদের সমগ্র শিল্পজুড়ে উদ্ভাবন বাস্তবায়নে উৎসাহিত করা।আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ৫০টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরা আসবেন। এবারের আয়োজনে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হবে। এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানা পর্যায়ের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে স্বীকৃতি দেওয়া। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রদর্শনীটি উদ্বোধন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা