• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
হোপের সেঞ্চুরির পর পলের ফাইফার, ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব ফিফার, পাবে বাংলাদেশও রোডস: সমুদ্র, ইতিহাস আর কিছু জীবন্ত স্মৃতি আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না কেন, কী বলছেন ব্যবসায়ীরা অ্যান কারসনের নোবেল বিজয়: ধ্রুপদি ঐতিহ্যের সমকালীন রূপকার বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? নেছারাবাদে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন জরিমানা ২০ হাজার টাকা ও কারখানা বন্ধের নির্দেশ । আবাসনে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করছি আমরা স্বাধীনতার ঘোষণা নিয়ে পাঠ্যবইয়ে নতুন সংযোজন আগামী শিক্ষাবর্ষেই

খুলনার খান সাইফুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে আজ ১৩ অক্টোবর’২০২৬ (মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা.মো. নুরুজ্জামান খানের নেতৃত্বে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। চিকিৎসকবৃন্দ সাইফুলের চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। তাদের ভাষ্যমতে, খান সাইফুল (Axial Spondyloarthropathy) রোগে আক্রান্ত। তবে তারা আরও কিছু পরীক্ষা নিরিক্ষা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালটির নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল আলিম, অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম, ভাস্কুলার নিউরোসার্জন অধ্যাপক ডা.ফরহাদ হোসেন চৌধুরী, এ্যানেত্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা.এ জেড এম সাইফ উদ্দিন, নিনস শাখা ড্যাবের সভাপতি ডা.রুস্তম আলী মধু, মানসিক রোগ বিভাগের ডা.এম এম সজল উদ্দীন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা.ফরিদা খাতুন ছবি, রিউমাটোলজি বিভাগের ডা.শাহিন মাহমুদ, আবাসিক সার্জন ডা.বশির আহমেদ, আবাসিক চিকিৎসক ডা.মাজহারুল ইসলাম ও ড্যাবের আইন সম্পাদক ডা.এম আর হাসান প্রমুখ।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে
জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে সাইফুলকে ভর্তি করেন।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা