• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিএনপির রাজনীতিতে আলোচনায় মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সামনে কী ভূমিকা? পত্রিকা: 'রাতে একা চলতে ভয় পুলিশের' দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে চিতায় মুখাগ্নি করেছিলেন তিন বছরের শিশু অরূপ হালদার খুলনার অসুস্থ খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোঃ শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমীকরণ। সম্ভাব্য নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিনের নাম।
দলীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে সাধারণ সম্পাদক পদে জুলহাস উদ্দিন একজন সম্ভাবনাময় প্রার্থী। অনুসারীদের কাছে তিনি কর্মীবান্ধব ও পরোপকারী নেতা হিসেবে পরিচিত।দলীয় সূত্র ও তার ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, ওয়ান-ইলেভেনের সময় জরুরি বিধির মামলায় জুলহাস উদ্দিন তিন দফা কারাবরণ করেছেন। এছাড়া ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন বলেও তার ঘনিষ্ঠজনরা দাবি করেছেন। তার অনুসারীদের দাবি, ছাত্রনেতা থেকে যুবনেতা হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় জেল-জুলুম, মামলা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলহাস উদ্দিনের রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় আন্দোলন-সংগ্রামেও তিনি দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন বলে দাবি করেন তারা। অনুসারীদের কেউ কেউ তাকে ‘জিয়া পরিবারের ভ্যানগার্ড’ হিসেবেও উল্লেখ করেন।গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।দলীয় একাধিক সূত্রের দাবি, কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব যেকোনো সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন পূর্ণাঙ্গ কিংবা আংশিক কমিটি ঘোষণা করতে পারে। সম্ভাব্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে কয়েকজনের নাম আলোচনায় থাকলেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বিবেচনায় জুলহাস উদ্দিনের নাম গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা প্রসঙ্গে জুলহাস উদ্দিন বলেন, “দলের নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে রাজপথে কাজ করেছি। দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দেবেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। পদ-পদবির চেয়ে দলের স্বার্থ ও নেতাকর্মীদের ঐক্য আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন,ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। নতুন কমিটি যাদের নিয়েই হোক, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা