• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিএনপির রাজনীতিতে আলোচনায় মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সামনে কী ভূমিকা? পত্রিকা: 'রাতে একা চলতে ভয় পুলিশের' দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে চিতায় মুখাগ্নি করেছিলেন তিন বছরের শিশু অরূপ হালদার খুলনার অসুস্থ খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলকে আগামীদিনে একটি নিরাপদ টাংগাইল হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ। আমরা মাওলানা ভাসানীর দেখানো পথে এ দেশকে পরিচালনা করব বলে জানান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১০ অক্টোবর) সকালে সন্তোষ দরবার হলে মাওলানা ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজনীতি মানেই জনগণের কল্যাণে কাজ করা, নিজের ত্যাগ স্বীকার করা। আলেমা খাতুন ভাসানী, যিনি মাওলানা আব্দুল হামিদখান ভাসানীর সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করে ত্যাগ স্বীকার করেছেন। আলেমা খাতুন ভাসানী ছিলেন জমিদার কন্যা। জমিদার কন্যা হওয়া সত্ত্বেও তিনি মাওলানা ভাসানীর সান্নিধ্যে থেকে সাধারণ মানুষের মত জীবন যাপন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো শরিফুল আলম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এসময় ভাসানী অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে ভাসানীর মাজার প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, আলেমা খাতুন ভাসানী পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন। ২০০১ সালের ০৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তাকে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এ মহীয়সী নারীর সম্মানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা