• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিএনপির রাজনীতিতে আলোচনায় মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সামনে কী ভূমিকা? পত্রিকা: 'রাতে একা চলতে ভয় পুলিশের' দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে চিতায় মুখাগ্নি করেছিলেন তিন বছরের শিশু অরূপ হালদার খুলনার অসুস্থ খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

তমা মির্জা রায়হান রাফীকে মঞ্চে ডেকে নিলেন, রাতে ফেসবুক কী লিখলেন এই পরিচালক

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তমা মির্জা ও রায়হান রাফীপুরস্কার পেয়ে কৃতজ্ঞতায় পরিচালক রায়হান রাফীকে ডেকে মঞ্চে নিলেন অভিনেত্রী তমা মির্জা। জানালেন তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অবদান এই পরিচালকের। উৎসর্গ করলেন পুরস্কার। এ ঘটনার পরে রাতে ফেসবুকে তমাকে নিয়ে কী লিখলেন রাফী? গতকাল রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের রায়হান রাফীর ‘আমলনামা’য় অভিনয়ের জন্য সমালোচক পুরস্কার বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পান তমা।তমা মির্জাপুরস্কার পাওয়ার পরে তমা বলেন, ‘যাঁর কাছ থেকে আমি অভিনেত্রী হয়ে উঠেছি, আমার অভিনয় যাঁর মধ্য দিয়ে নতুন করে জন্ম নিয়েছে, তিনি রায়হান রাফী। আমি পুরস্কার কখনো আমার বাবা কখনো মাকে উৎসর্গ করি। আমি এবারের পুরস্কারটি রায়হান রাফীকে উৎসর্গ করলাম। কারণ, এই অর্জনের পেছন তাঁর অবদান অনেক বড়, তাঁর কারণেই হয়তো আমার এই ভিন্ন পথচলা। এ জন্য রাফীকে অনেক অনেক ধন্যবাদ।’ওটিটির জমকালো রাতে চরকির বাজিমাতরায়হান রাফীএ সময় মঞ্চে রায়হান রাফী বলেন, ‘একজন পরিচালকের কাজ অভিনেত্রীকে খুঁজে বের করা। চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীদের তৈরি করা। এখানে আসলে কেউ কাউকে তৈরি করতে, অভিনেত্রী বানাতে পারে না। সবাই তাঁর যোগ্যতায় জায়গা করে নেন। তমা অনেক ভালো করেছে। ও অনেক মেধাবী অভিনয়শিল্পী। আশা করছি, আগামী দিনেও আরও ভালো করবে।’‘ফায়ার’ থেকে সরে দাঁড়িয়েছিলেন মান্না, ২৪ বছর পর সামনে এল তাঁর বক্তব্যবেশ আগের একটি ছবিতে রায়হান রাফী ও তমা মির্জাপরে রাতে ফেসবুক স্ট্যাটাসে তমাকে নিয়ে রাফী আরও লিখেছেন, ‘কিছু অভিনয় পর্দার গণ্ডি পেরিয়ে যায়, গল্প শেষ হওয়ার পরও যা দীর্ঘ সময় মনে থেকে যায়। “আমলনামা”র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার আবেগঘন অভিনয়ে সেটে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সেই একই আবেগ দর্শকদের মনেও ছুঁয়ে যেতে দেখে পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে।’‘আমলনামা’র জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পান এই পরিচালক। তিনি আরও লিখেছেন, ‘আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে “আমলনামা”। এটি ছিল গভীরভাবে ব্যক্তিগত এক যাত্রা, যা গড়ে উঠেছে ভালোবাসা, পারস্পরিক আস্থা এবং অসাধারণ একটি দলের সম্মিলিত প্রচেষ্টায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা