• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ সড়কের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মাঠে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী' দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত? ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ?

সালমান বাদ, দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ল ১৪%

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার সালমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর তাতে শেয়ারবাজারে কোম্পানি দুটির শেয়ারের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই দিনে কোম্পানি দুটির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম গতকাল বুধবার বেড়েছে ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি। আর আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে এটির শেয়ারের দাম ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে। তাতে গত দুই দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি।একই অবস্থা শাইনপুকুর সিরামিকসের শেয়ারেরও। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ বা ৯০ পয়সা। আর আজ লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দাম বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে গত দুই দিনে কোম্পানিটির শেয়ারের দামও ৩ টাকা বা প্রায় ১৫ শতাংশ বেড়েছে।শুধু মূল্যবৃদ্ধি নয়, সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে আজ কোম্পানি দুটির শেয়ার ঢাকার বাজারে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে। এর মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। দুপুর ১২টা পর্যন্ত কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে। আর এদিন লেনদেনের সপ্তম অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিকস। দুপুর ১২টা পর্যন্ত কোম্পানিটির প্রায় ৭ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে।বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি থেকে সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্য কিছুটা আশার সঞ্চার হয়েছে। এ কারণে কোম্পানি দুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের আগে গত ২৯ সেপ্টেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত এই গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। তাতে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি থেকেই বাদ পড়েছেন সালমান এফ রহমান।২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার নিজ প্রতিষ্ঠান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ পড়লেন। বর্তমানে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করে বিএসইসি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন, যাতে তাঁর কারণে কোম্পানিটির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়। তারই আলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি থেকে তাঁকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়; যদিও পুনর্গঠিত পর্ষদে সালমান–ঘনিষ্ঠরাই রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা