• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিএনপির রাজনীতিতে আলোচনায় মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সামনে কী ভূমিকা? পত্রিকা: 'রাতে একা চলতে ভয় পুলিশের' দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে চিতায় মুখাগ্নি করেছিলেন তিন বছরের শিশু অরূপ হালদার খুলনার অসুস্থ খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

বরিশালে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ঋণের দায়ে জর্জরিত হয়ে পাওনাদারদের চাঁপ সইতে না পারে পুলিন তালুকদার নামের পঞ্চাশ বছর বয়সের এক চা দোকানি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বরিশালের গৌরনদী
উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায়। মৃত পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জনক পুলিন তালুকদার দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। গত এক বছর পূর্বে তিনি দেশে এসে নিজ বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

তারা আরও জানিয়েছেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন তালুকদার। গত কয়েকদিন যাবত স্থানীয় পাওনাদার এবং এনজিও’র কিস্তির টাকার জন্য চাঁপ প্রয়োগ করা হচ্ছিলো।

পাওনাদারদের এ চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেয় পুলিন তালুকদার।

স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা পুলিন তালুকদারকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা