• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ সড়কের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মাঠে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী' দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত? ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ?

রুটি চুরির অভিযোগে পথশিশুকে নির্মম নির্যাতন, নিরাপত্তাকর্মী রিপন আটক

সুমন খান / ২২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনায় নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু রাতে মিরপুর-১ নম্বর এলাকায় রুটি চুরির অভিযোগকে কেন্দ্র করে ওই পথশিশুর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শিশুটিকে মারধর করে গুরুতর ভাবে আহত করা হয়। পরে ঘটনাটি স্থানীয়দের নজরে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে মিরপুর বিভাগ পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়ার বিশেষ তৎপরতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করা হয়েছে।ঘটনার নেপথ্যে কী?অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ,একজন পথশিশুর বিরুদ্ধে রুটি চুরির অভিযোগ উঠলেও তাকে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অধিকার কারও নেই। শিশুটি সত্যিই রুটি নিয়েছিল কি না, নাকি ক্ষুধার কারণে কোনো খাবার নেওয়ার চেষ্টা করেছিল,তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।এ ছাড়া ঘটনাস্থলে আরও কেউ উপস্থিত ছিলেন কি না, শিশুটিকে কতক্ষণ ধরে নির্যাতন করা হয়েছে, নির্যাতনের ধরন কী ছিল এবং ঘটনার ভিডিও ধারণ বা ছড়িয়ে পড়ার সঙ্গে কারা জড়িত এসব বিষয়ও তদন্তের আওতায় আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শিশুটি পথশিশু হওয়ায় তার পরিবার, পরিচয় ও সামাজিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শুধু অভিযুক্তকে আটক করাই নয়, শিশুটির চিকিৎসা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।পুলিশের তৎপরতায় আশার বার্তা,ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশের দ্রুত তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। বিশেষ করে একজন অসহায় শিশুর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়ার পর তাকে উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্তকে আটক আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত প্রতিক্রিয়ার বিষয়টি সামনে এসেছে।তবে ঘটনার প্রকৃত কারণ, নির্যাতনের মাত্রা এবং সংশ্লিষ্ট অন্য কেউ থাকলে তাদের ভূমিকা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা জরুরি। একই সঙ্গে শিশুটির চিকিৎসা প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রুটি চুরির অভিযোগ সত্য হলেও কোনো শিশুকে শারীরিকভাবে নির্যাতন করার বৈধতা তৈরি হয় না। তাই এ ঘটনায় শুধু একজনকে আটক করেই বিষয়টি শেষ না করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, শিশুটির নিরাপত্তা এবং ভবিষ্যতে এমন নেককার জনক ঘটনা কেউ না করিতে পারে এবং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া অতি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা