• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ সড়কের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মাঠে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী' দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত? ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ?

রিভিও স্ক্যানার অ্যাপ: মবিল ইঞ্জিন অয়েলের অথেনটিসিটি যাচাই করবেন ক্রেতারাই

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাড়ি বা মোটরসাইকেলের ইঞ্জিন সুরক্ষিত রাখতে এবং সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে এমজেএল বাংলাদেশ পিএলসি নিয়ে এল মবিল ইঞ্জিন অয়েলের জন্য নতুন সুরক্ষা সিল (সিকিউরিটি সিল)। সিলে থাকা কিউআর কোডটি ‘রিভিও স্ক্যানার অ্যাপ’ (REVEO Scanner App) দিয়ে স্ক্যান করার পর স্ক্রিনে একটি ভিজ্যুয়াল ইফেক্ট অ্যানিমেশন দেখা যাবে। এরপর একটি সফল ভেরিফিকেশন মার্কসহ স্ক্রিনে ক্রেতার হাতে থাকা মবিল পণ্যের বিস্তারিত তথ্য চলে আসবে। যা নিশ্চিত করবে ক্রয়কৃত পণ্যটির খাঁটিত্ব (অথেনটিসিটি)।অ্যাপ এবং গুগল প্লে স্টোর থেকে রিভিও স্ক্যানার অ্যাপটি সরাসরি ডাউনলোড করা যাবে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।এ ছাড়া পর্যাপ্ত আলোতে মবিলের ক্যানটি ডানে বা বামে হালকাভাবে কাত করলে সিলের ওপর থাকা ‘এমজেএল’ (MJL) মার্কটি রূপালি থেকে সোনালি হয়ে যাবে এবং একটি টিক চিহ্ন (✓) দেখা যাবে।পর্যাপ্ত আলোতে মবিলের ক্যানটি ডানে বা বামে হালকাভাবে কাত করলে সিলে থাকা ‘গিয়ার’ (Gear) মার্কটি কমলা থেকে উজ্জ্বল সবুজে পরিবর্তিত হবে।বাড়তি সুরক্ষার জন্য সিল ছাড়াও আছে আরপিএলক্যানের ক্যাপ খোলার পর দেখা যাবে ক্যানের মুখে লাগানো রিং পিল লাইনার (RPL), যা একবার ছিঁড়ে ফেললে পুনরায় লাগানো যায় না। আরপিএল আছে মানে লিক হওয়ার কোনো ভয় থাকে না এবং ইঞ্জিন অয়েলের গুণগত মান থাকে প্রায় শতভাগ অটুট।ইঞ্জিনের সুরক্ষা, দীর্ঘস্থায়িত্ব এবং সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য মবিলের ওপর ক্রেতাদের আস্থাকে ধরে রাখতে নতুন এই উদ্যোগ নিয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘এক্সনমোবিল’ (ExxonMobil)-এর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পার্টনার। পাশাপাশি মবিল ব্র্যান্ডের লুব্রিকেন্টের একমাত্র অথরাইজড আমদানিকারক, প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা