প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসা বাজারে জড়ো হয়েছেন নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিমের নেতৃত্বে তাঁরা প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিমসা বাজার এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।