• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ফিরেই বিটিএসের বাজিমাত, ইতিহাস গড়লেন লিসা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফেরার বছরেই বড় সাফল্য পেল কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) তিনটি পুরস্কার জিতেছে গ্রুপটি। ‘সুইম’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে গ্রুপটি। এ ছাড়া ‘বেস্ট কে-পপ’ ও ‘বেস্ট গ্রুপ’ পুরস্কারও জিতেছে তারা। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুরস্কার ঘোষণা করা হয়। তবে অনুষ্ঠানে বিটিএসের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।প্রায় চার বছর পর গত মার্চে পূর্ণ সদস্য নিয়ে ফিরেছে বিটিএস। পুরস্কার পাওয়ার পর এজেন্সি বিগহিট মিউজিকের মাধ্যমে বিবৃতি দিয়েছে বিটিএস। সেখানে বলা হয়েছে, ‘আর্মি (দলের ভক্তদের নাম), সব সময় আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’‘সুইম’ গানটি বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান। বিবৃতিতে সদস্যরা বলেছেন, ‘আরিরাং’ তাঁদের কাছে নতুন শুরুর মতো। তাই এই পুরস্কার তাঁদের কাছে আরও অর্থবহ।‘সং অব দ্য ইয়ার’ বিভাগে বিটিএসের সঙ্গে মনোনয়ন পেয়েছিল আরও কয়েকটি গান। এর মধ্যে ছিল ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টারের ‘ব্রিং ইয়োর লাভ’, রেইয়ের ‘হয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’ এবং ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির ‘গোল্ডেন’।মার্চে প্রকাশের পর ‘সুইম’ বিলবোর্ড হট ১০০-এর ৪ এপ্রিলের তালিকায় শীর্ষে ওঠে। যুক্তরাজ্যের অফিশিয়াল সিঙ্গেলস চার্টে গানটি দ্বিতীয় স্থানে ছিল। স্পটিফাইয়ের বৈশ্বিক দৈনিক গানের তালিকায় টানা ২৫ দিন শীর্ষে ছিল ‘সুইম’।টেইলর সুইফটের ইতিহাস, আর কার হাতে উঠল কোন পুরস্কার
‘বেস্ট গ্রুপ’ পুরস্কারও এবার পঞ্চমবার পেল বিটিএস। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চারবার এ পুরস্কার জিতেছিল দলটি। ভিএমএর ইতিহাসে এ বিভাগে সবচেয়ে বেশি পুরস্কার এখন বিটিএসের।ভিএমএতে এ পর্যন্ত এক ডজনের বেশি পুরস্কার পেয়েছে বিটিএস। ২০১৯ সালে প্রথম মনোনয়ন পাওয়ার পর ‘বেস্ট কোরিওগ্রাফি’, ‘সং অব দ্য সামার’সহ বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে তারা। ২০২০ সালে ‘অন’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কারও পেয়েছিল বিটিএস।এবার ভিএমএর পর বিশ্বসফরে যাচ্ছে দলটি। শুক্রবার কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হবে ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর-আরিরাং’-এর দক্ষিণ আমেরিকা পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে কনসার্ট করবে বিটিএস। পাঁচ শহরে মোট ১৪টি কনসার্ট করার কথা রয়েছে।পুরস্কার হাতে লিসা। এএফপি এবারের ভিএমএতে ইতিহাস গড়েছেন ব্ল্যাকপিংকের লিসাও। ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কার পেয়েছেন তিনি। ভিএমএর ইতিহাসে এই পুরস্কার পাওয়া প্রথম এশীয় একক শিল্পী লিসা।কোরিয়া টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা