• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ বিদ্রোহের সময়ে প্রথম খলিফা আবু বকরের ৩ দূরদর্শী সিদ্ধান্ত বঙ্গোপসাগরে নজরদারি করবে ৪ স্যাটেলাইট, কীভাবে কাজ করবে এ ব্যবস্থা? বাগ্‌দান ভাঙার পর আবার একসঙ্গে ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি, কীভাবে বদলে গেল সিদ্ধান্ত শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: 'হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ' ৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত? এই শতাব্দীতে মানুষের স্বাস্থ্যের জন্য ১৭টি বড় স্বাস্থ্যঝুঁকি

মেট্রোস্টেশনে মিলবে পোলারের আইসক্রিম

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আইসক্রিম পার্লারের নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার। ‘পোলার চিল স্টেশন’ নামের এই নতুন উদ্যোগের মাধ্যমে এখন থেকে প্ল্যাটফর্মেই বিভিন্ন স্বাদের প্রিমিয়াম আইসক্রিম উপভোগ করতে পারবেন আইসক্রিমপ্রেমীরা। ব্র্যান্ডটির প্রতিটি স্কুপের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা।ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন—উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি নির্ধারিত পয়েন্টে এই চিল স্টেশন চালু করা হয়েছে। এখানে ব্র্যান্ডটির নিয়মিত স্টিক ও কোন আইসক্রিমের পাশাপাশি গ্রাহকেরা নিজস্ব পছন্দের স্বাদ ও নতুন নানা বৈচিত্র্যময় ফ্লেভার থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।গত মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহ মাসুদ ইমাম। তিনি বলেন, মেট্রোযাত্রীদের যাতায়াতকে আরও উপভোগ্য ও প্রাণবন্ত করতে এই ইন-স্টেশন পারলার কনসেপ্ট নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা