• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি খতিয়ে দেখতে মন্ত্রীর নির্দেশ বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন হাজারীবাগে পিকআপ চালককে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন 'গ্যাস সিলিন্ডার নাই, তবে ২৩০০ দিলে বাসায় দিয়ে আসবো' রাঙ্গাটুঙ্গীর পর এবার সাভারের টিকিট কাটল বগুড়ার রক্সি ফুটবল একাডেমি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই, ‘আপসনামায়’ মরিয়মের বাবা হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ ইসরায়েলগামী বিমানে পাইলটদের মারামারি-ছুরিকাঘাত ও সৌদি আরবে জরুরি অবতরণ, কী জানা যাচ্ছে? হোম লোনের জন্য কেন আইপিডিসিকে বেছে নিলেন পারভেজ আকতার | অনলাইন আবাসন মেলা ২০২৬ যেসব লক্ষণ দেখে বুঝবেন হার্টে সমস্যা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (MRU) উপদেষ্টা হওয়ায় মাইনুল হাসান সোহেল ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা..🌹

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ভাই সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিক সমাজের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, ঐক্য গঠন ও পেশাগত স্বার্থ সংরক্ষণে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি, সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় এবং বিপদে-আপদে সহকর্মীদের পাশে দাঁড়ানোর মতো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নিঃসন্দেহে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (MRU) নির্বাচনে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সেই দায়িত্বশীল ভূমিকা ও সাংবাদিকবান্ধব মনোভাব আমাদের কাছে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার।

**মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা হিসেবে তাঁকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত।** আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবান পরামর্শে MRU-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে। সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনে তাঁর দিকনির্দেশনা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

সাংবাদিকতার স্বাধীনতা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এই পথচলায় আপনার অভিজ্ঞতা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (MRU) পক্ষ থেকে প্রিয় মাইনুল হাসান সোহেল ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতার কল্যাণে অব্যাহত সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে,
মোঃ ইসলাম উদ্দিন তালুকদার
সহ-সভাপতি,
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (MRU)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা