• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ সুনেরাহ্ লিখেছেন, ‘তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি’, বাসারের মন্তব্য, ‘বড় বাঁচান বাঁচাইলা গো’ যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের ২৩ সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষে, বিরল রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা আপত্তিকারী কাউকে নিজের অসুস্থতার কথা আগে জানানো কি ভদ্রতা, নাকি অভদ্রতা ট্রাফিক সামলাচ্ছে রোবট পুলিশ: চীনের হাংঝৌয়ে এআই বিপ্লব মেলায় যত মুখরোচক খাবার

সুনেরাহ্ লিখেছেন, ‘তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি’, বাসারের মন্তব্য, ‘বড় বাঁচান বাঁচাইলা গো’

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে…যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। এর মধ্যেই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন আইফোন ১৮ কেনার সামর্থ্য নেই, তাই পুরানো ফোনকেই রং করে বারগান্ডি লাল বানিয়ে নিচ্ছি! বাজেট কম, ক্রিয়েটিভি বেশি।’গভীর রাতে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি লিখেছেন, ‘রাত ২টায় পোস্ট করার ব্যাপারটা আমি একদমই সমর্থন করি না! কিন্তু মেকআপহীন এই সেলফিগুলো পোস্ট করার লোভ সামলাতে পারলাম না। কারণ, এগুলো পোস্ট করতে ইতিমধ্যেই সাত মাস দেরি হয়ে গেছে!’গায়ক তাসরিফ খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চারপাশে নেতিবাচকের ভিড়ে কিছু পজিটিভ কাজের কথা জানতে খুব ইচ্ছা করছে, যা আপনি কিংবা আপনার পরিচিত কেউ করছেন বা করেছেন। একদম ছোট হোক বা বিশাল কিছু, প্লিজ পজিটিভ কিছু সত্য সুন্দর গল্প জানতে চাই, যেগুলো থেকে আমরা সবাই আরও উৎসাহিত হতে পারব।’ অভিনেত্রী সালহা খানম নাদিয়া এ বছর মা হয়েছেন। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে লিখেছেন, ‘একজন নারী যখন মা হন, তখন শুধু তাঁর জীবনটাই বদলে যায় না—বদলে যায় তাঁর শরীরও। গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া, ঘুমহীন রাত, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন—সবকিছুর ছাপ কোথাও না কোথাও থেকে যায়।’১০ কোটি ৪ লাখ ভিউ! কোন জাদুতে মুগ্ধ করল সিরিজটি‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে দুজনই আলোচিত হন। সেই থেকে তাঁদের একাধিক নাটকে জুটি হতে দেখা যাচ্ছে। এবার নতুন নাটকের শুটিংয়ের ফাঁক সুনেরাহ্ বিনতে কামাল সহশিল্পীর সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘খায়রুল বাসার ওই দেখ, তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।’ সেখানে বাসার লিখেছেন, ‘সুনেরাহ্ কি বলে যে ধন্যবাদ জানাব! এ যে দেখছি মেঘ না চাইতেই সুনেরাহ্‌ (বৃষ্টি)! একটা পাত্রীর আশায় আশায় ছোট্ট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান বাঁচাইলা গো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা