পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর দুই দিনের সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে আগামী ২৩ সেপ্টেম্বর নেছারাবাদে আসছেন।
২৩ ও ২৪ সেপ্টেম্বর সফরকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করবেন। এ সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ, ফুটবল খেলার পুরস্কার বিতরণ এবং শহীদ স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়াও নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সন্ত্রাসবিরোধী সভাতেও প্রতিমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে।
দুই দিনের সফরে প্রতিমন্ত্রীর এসব কর্মসূচিকে ঘিরে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় আয়োজকদের মধ্যে প্রস্তুতি চলছে।
উল্লেখ্য এরপূর্বে মাননীয় প্রতিমন্ত্রী আগামী ২২ সেপ্টম্বর পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালি উপজেলার ভিবিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন ও সভায় যোগদান করবেন। পরে ২৩ সেপ্টম্বর থেকে ২৪ সেপ্টম্বর দুই দিনের সফরে নেছারাবাদে আসবেন।