• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশেষ সংবাদ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ কালকিনিতে ইসাহাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী বাকেরগঞ্জে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ঢাকা দক্ষিণের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ: চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বৈঠক বিশেষ সংবাদ: নারী ফুটবল: গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য”

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পান। ওই ফ্লাটে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক সুত্রে জানা গেছে,
তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করেন। ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।
তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু,আত্মহত্যা না কি হত্যা এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। এদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,ফয়সাল খানের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর আসল কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা