• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশেষ সংবাদ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ কালকিনিতে ইসাহাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী বাকেরগঞ্জে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ঢাকা দক্ষিণের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ: চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বৈঠক বিশেষ সংবাদ: নারী ফুটবল: গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

গৌরনদীতে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

চার হাজার পিস ইয়াবাসহ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার আপন ভাই তামিম হোসেন (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা, এএসআই রফিকুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বন্দর সড়কের সামনে থেকে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করেন। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে সর্বমোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক দুইভাইকে আসামি দেখিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) আদালতে সোর্পদ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা