পুলিশ জানায়, উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মো. হামিমের কাছ থেকে ৫০ পিস, ওয়াসিকের কাছ থেকে ১৫ পিস এবং মো. সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় অপর একজনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে মোট ৮৫ পিচ ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।