• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু বিশেষ সংবাদ: খালেদ নিলেন আরও ৩ উইকেট, ম্যাচে মোট ৮টি বিশেষ সংবাদ: মাথা ঘোরা, বমি বমি ভাবের পর অচেতন, নোয়াখালীর সেই বিদ্যালয়ে আরও ১০ শিক্ষার্থী অসুস্থ বিশেষ সংবাদ: মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু বিশেষ সংবাদ: খুলনার এক মামলায় সাতজনকে খালাসের আদেশ কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট বিশেষ সংবাদ: ঢিল ছুড়ে মশার ওষুধ বাছাই, ধোঁয়া দেওয়ার ২০ মিনিট পর যা ঘটল বিশেষ সংবাদ: এশিয়ান গেমসে ভোরে চীনের বিপক্ষে নামছে বাংলাদেশ, জিতলে সেমিতে ভারত বিশেষ সংবাদ: একাদশে ভর্তি: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও বঞ্চিত বিশেষ সংবাদ: সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু বিশেষ সংবাদ: চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকার সবুজ বাংলা এলাকায় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
সাংবাদিক প্রান্ত পারভেজের দাবি, আনুমানিক রাত ২টার দিকে হেলমেট পরা চারজন অজ্ঞাত ব্যক্তি তার বাসায় প্রবেশ করে রুমের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একটি তাজা গুলি পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান।
প্রান্ত পারভেজের অভিযোগ, তাকে ভয়ভীতি দেখানো এবং ক্ষতি করার উদ্দেশ্যেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাংবাদিকের বাসায় প্রবেশ করে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক প্রান্ত পারভেজ ও স্থানীয় সাংবাদিকরা।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা