• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত গোপালগঞ্জ বিআরটিএ-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: লাইসেন্স, ফিটনেস ও রুটপারমিটে চরম হয়রানির শিকার সেবাগ্রহীতারা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম সহিদ (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) দিবগত রাত ১টায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে ও সাংবাদিক শফিক শাহিনের বড় ভাই। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা,স্ত্রী,চার বছরের ছেলে ও তিন ভাইসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সহিদুল ইসলাম সহিদ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সদস্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ ও মাহমুদিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান চোকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আইনুল হক,জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম রিপন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সহিদুল ইসলাম সহিদের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা