• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ বিআরটিএ-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: লাইসেন্স, ফিটনেস ও রুটপারমিটে চরম হয়রানির শিকার সেবাগ্রহীতারা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা জ্বালানি সংকরের জাতীয় গ্রিডে স্বস্তি দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত। মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল নাম—রাহাদ সুমন স্পার নামে ‘অন্য ব্যবসা’! গুলশানে শাহ আলমের সেন্টার ঘিরে ম্যানেজার রাজু বিরুদ্ধে নানা অভিযোগ ….. প্রশাসন নিরব কেন? কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

খাল পরিস্কার করে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি উপজেলাকে ক্লীন-গ্রীণ করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে পৌর প্রশাসনের উদ্যোগে ৬ ও ৭নং ওয়ার্ডকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ৭নং ওয়ার্ড দক্ষিণ বিজয়পুর গোপালঘুরানী এলাকার দুই কিলোমিটার খালের উপর থেকে অবৈধ বাঁধ অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে এ কর্মসূচী শুরু করা হয়।

কর্মসূচীতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে দা হাতে ইউএনওকে খালের পাশের আগাছা ও আবর্জনা পরিস্কার করতে দেখা যায়।

কর্মসূচীতে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন।

সকাল থেকে শুরু হয়ে পুরো খাল পরিস্কার না হওয়া পর্যন্ত বিরতীহিনভাবে চলে এ কর্মসূচী।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিস্কার-পরিচ্ছন্ন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের দিক-নির্দেশনায় মাঠ পর্যায়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

সেই কার্যক্রমের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে আমরা নেমেছি। আজকে যে খালটি পরিস্কার করা হচ্ছে। এই খালের মধ্যে অবৈধ বাঁধ, প্লাষ্টিকের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করে রেখেছিলো স্থানীয়রা।

যে কারনে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদূর্ভোগ নেমে এসেছিলো ওয়ার্ডবাসীর মধ্যে। তাই জনগুরুত্বপূর্ণ বিবেচনায় খালের বাঁধ অপসারণ ও খালটি পরিস্কার করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ।

তিনি আরও জানিয়েছেন, গৌরনদী উপজেলাকে ক্লীন এন্ড গ্রীণ হিসেবে গড়ে তোলার লক্ষে আমরা ইতোমধ্যে কর্মসূচী গ্রহন করেছি। আমাদের কর্মসূচী সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

কর্মসূচী সফল হলে গৌরনদী একটি পরিস্কার-পরিচ্ছন্ন উপজেলা হবে বলেও তিনি উল্লেখ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা