, বরগুনাঃ
সারা দেশের মতো প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নৌযান শুমারি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় অংশীজন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
সভার শুরুতে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, নৌযান শুমারি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত সহযোগিতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ শুমারি সফল হবে বলে আমি বিশ্বাস করি।
সভার সভাপতি জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, নির্ভুল তথ্যই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৌযান শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের বাস্তব অবস্থা, ঝুঁকি ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। তাই এ শুমারি সফল করতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাই।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুল ইসলাম, এবং নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ট্রলার মালিক সমিতির প্রতিনিধি, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, রেড ক্রিসেন্ট, নৌপরিবহন অধিদপ্তর, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।