• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
জাজিরায় ত্রিমুখী প্রেমের জটিলতায় যুবকের আত্মহত্যা, প্রেমিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ বানারীপাড়ায় হাকিম শরীফের মৃত্যুতে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের শোক গৌরনদীতে সাবেক কাউন্সিলর লিটন বেপারীকে পিটিয়ে গুরুতর জখম ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি লিবিয়ায় মুক্তিপণের বিনিময়ে মুক্ত হলেও দেশে ফিরতে পারছেন না আসাদুল বাবুগঞ্জে বিএনপি নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার বানারীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত ফেক আইডি তদন্তে তথ্য চাইতে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুমন খান:

রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে থাকা সন্দেহভাজনকে ধাওয়া করে আটক করেন ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন।
রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের ফলে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই)২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ রায় ও গাবতলী টিআই মোস্তফা , বেপরোয়া গতিতে চলা একটি হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামার সংকেত দেন। গাড়িটি প্রথমে থামলেও চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাদের তল্লাশির উদ্দেশ্যে গাড়ি থেকে নামতে বলেন।কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করেন। একপর্যায়ে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করা হয়।খবর পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের অন্যান্য সদস্য ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, ডিএমপির নৈশকালীন ডিউটি পরিদর্শনকালে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ দমনে এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার নির্দেশনা দেন।ট্রাফিক মিরপুর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সদস্যরা ৬টি চুরি হওয়া গরু, ৮টি চোরাই ছাগল, একটি ট্রাক, ৩ জন চোর, ৯টি মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছেন। এছাড়া ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকেও আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা