• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল কাচিয়ার ‘জ্বীন-ভূত’ এখন বোরহানউদ্দিন পৌর ৮ নং ওয়ার্ডে: নিঃস্ব হচ্ছে পরিবার, বাড়ছে কিশোর গ্যাংয়ের অপরাধ ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ যুবদল নেতা বহিষ্কার

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাহাদ সুমন / ৬৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না। এর আগে ঢাকা থেকে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা