• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
কাচিয়ার ‘জ্বীন-ভূত’ এখন বোরহানউদ্দিন পৌর ৮ নং ওয়ার্ডে: নিঃস্ব হচ্ছে পরিবার, বাড়ছে কিশোর গ্যাংয়ের অপরাধ ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ যুবদল নেতা বহিষ্কার গৌরনদীতে শিক্ষার্থীদের জন্য পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ তালাপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোর্শেদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী, তদন্তপূর্বক ব্যবস্থার আশ্বাস ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে বের করে কার্যালয়ে তালা ২১ মাস পরে গৌরনদীর সাবেক মেয়র হারিছুর রহমান কারামুক্ত চুরি মামলায় গ্রেপ্তার যুবককে পিটিয়ে হত্যার গুজবে আগৈলঝাড়া থানায় হামলা: ৫ পুলিশসহ আহত ১২ মিরপুরে প্রকাশ্যে গুলিবর্ষণ: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

হিন্দু পরিবারের সালিশকে কেন্দ্র করে অভিযোগ, অডিও ভাইরালের পর সাংগঠনিক ব্যবস্থা

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহে একটি হিন্দু পরিবারের পারিবারিক বিরোধের সালিশকে কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিয়ার রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
গত ২ জুলাই ঝিনাইদহ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আতিয়ার রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ফরিদপুর জেলার গোয়ালমারী উপজেলার কামার গ্রামের পরিমল কুমারের ছেলে পূর্ণয় সাহা (৩১) এর সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের জীবন কুমারের মেয়ে প্রেমা রাণী সাহা (২২) এর বিয়ে হয়। দাম্পত্য কলহের একপর্যায়ে প্রেমা রাণী বাবার বাড়িতে চলে আসেন। এ সময় কয়েক ভরি স্বর্ণালঙ্কারও সঙ্গে নিয়ে আসেন বলে পূর্ণয়ের অভিযোগ।
পারিবারিক বিরোধ মীমাংসা এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে পূর্ণয় সাহা স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, সেই সুযোগে আতিয়ার রহমান সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া এবং স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পূর্ণয়ের কাছে ৫ লাখ টাকা দাবি করেন।
এ অভিযোগের সমর্থনে আতিয়ার রহমান ও পূর্ণয় সাহার মধ্যে হওয়া একটি মোবাইল ফোনালাপের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
ভুক্তভোগী পূর্ণয় সাহা বলেন,প্রথমে আমি আতিয়ার রহমানকে ২ হাজার টাকা দিয়েছিলাম। পরে জানতে পারি, তিনি সালিশের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন। আমি ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে নিয়মিত ফোনে হুমকি দিতে থাকেন।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক বলেন,একটি পারিবারিক বিষয়ের সালিশকে কেন্দ্র করে ৫ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আতিয়ার রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা