• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
শাহআলীতে মাদকবিরোধী কর্মসূচি: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বরিশাল থেকে সবধরনের বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী

থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব না। এই দেখেন কিভাবে একটা থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে।’ বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া থানায় মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে থানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ওই থানার ওসি মো. মাসুদ খান। তিনি বলেন, ‘এভাবে যদি আমরা প্রতি কাজে বাধা পাই, তাহলে আমরা তো সামাল দিতে পারব না। সঠিক কাজটা করতে পারব না। আজকে মাদক কারবারি, চোরদের জন্য আমাদের দেশের এ অবস্থা। কোথায় যাব আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতগুলা মানুষকে মারল। যে পুলিশ সেবা দেবে আজকে তারাই বিচারের জন্য দাঁড়িয়ে।’ রিয়াজ ফকির নামের মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে গতকাল বিকেল ৪টার পর থানায় একদল লোক হামলা চালান। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা