• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত নিরাপদে বাঁচতে বরগুনায় দুই সন্তানের জননীর আকুতি নৌপথের বাস্তব চিত্র জানতে বরগুনায় নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অংশীজন সেমিনার দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে; পটিয়ায় বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি বন্ধ সরকারি শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ, দেশি-বিদেশি বিনিয়োগে জোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

ব্যাংকিং খাতই অর্থনীতির কেন্দ্রবিন্দু – ইলিয়াস হোসেন মাঝি

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি;

ব্যাংকিং খাতই অর্থনীতির কেন্দ্রবিন্দু মন্তব্য করে আজ শুক্রবার এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাষ্ট্রের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ব্যাংকিং খাত। এই জায়গাগুলো থেকেই দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। আজ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এমডি, চেয়ারম্যান সবাই এক ধরনের অনিশ্চিতার মধ্যে আছে। কে থাকবে, কে থাকবে না এই দোলাচল তাদের কাজের গতি থামিয়ে দিচ্ছে। এখন প্রয়োজন স্পষ্ট সিদ্ধান্ত এবং স্থিতিশীলতা।

কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, অর্থনীতি দুর্বল হলে মানুষ দুর্বল হয়ে যায় আর মানুষ দুর্বল হলে রাষ্ট্র ও দুর্বল হয়ে পড়ে। আজ প্রতিদিন কোথাও না কোথাও বদলি হচ্ছে, কোথাও চাকরি হারাচ্ছে। এর প্রভাব শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো পরিবেশে অস্থিরতা তৈরি হয়।

তরুণ রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, মানুষ যদি অর্থনৈতিক ভাবে স্বচ্ছল থাকে, হাতে কাজ থাকে তাহলে সমাজের অস্থিরতা প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত কমে যায় কিন্তু যদি কাজ না থাকে, আয় না থাকে তাহলে শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক ও মানসিক সংকট ও তৈরি হয়।

সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, আজ আমরা যত কথাই বলি না কেন একটি সত্য খুব পরিষ্কার। মানুষ নিজের পরিবার এবং নিজের জীবনের শান্তির জন্যই আগে চিন্তা করে। যদি মানুষ কাজের বিনিময়ে আয় করতে পারে, রুটি রুজি চালাতে পারে তাহলে সমাজ এমনেই শান্ত হয়ে যায় এবং পরিবেশ ও স্বাভাবিক থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা