• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
হারিয়ে যেতে বসেছে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল নগরীর ১৭ খাল গায়েবী সংস্কার দেখিয়ে খরচ সাড়ে ৭ কোটি ! ব্যাংকিং খাতই অর্থনীতির কেন্দ্রবিন্দু – ইলিয়াস হোসেন মাঝি দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে এবার পুরুষ নির্যাতনের প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন বরিশালে ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী, সঙ্গী এখন নতুন স্বামী উজিরপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া নড়াইলের জাহিদ মোল্লার আশুলিয়ায় মাদক নেটওয়ার্ক! ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক :

দুপুরে হুমকি দেওয়ার পর বিকেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোডার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই যুবক।

এর আগে হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। যুবক আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। গত কয়েকমাস পূর্বে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক আরিফ আকনের বাম হাত ভেঙ্গে প্রায় অকেজো হয়ে যায়।

আরিফের বড় বোন তিরা মনি বেগম বলেন, তাদের পুরনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মান করে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমন চালক রুবেল আকন। বিষয়টি তার ভাই জানতে পেরে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মানাধীন বাথরুম সরিয়ে নেয়ার জন্য বলেন। ওইদিন দুপুরে রুবেল বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে যুবক আরিফ আকনকে হত্যার হুমকি প্রদর্শন করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে রুবেল ও তার কয়েকজন সহযোগিরা যুবক আরিফ আকনকে বাড়ির পাশে একাকি পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মক জখম করে। একপর্যায়ে মৃত ভেবে আরিফকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।

খবর পেয়ে আরিফের বিধবা মা সহ প্রতিবেশীরা মুমূর্ষ অবস্থায় তাকে (আরিফ) উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিরা মনি বেগম আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন তার একমাত্র ভাই আরিফের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার অন্যান্য সহযোগিরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা