• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন

বরিশালে ৩০দিনে ৯০৯ জন অপরাধী গ্রেপ্তার

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

পুলিশের বিশেষ অভিযানে বরিশালে গত এক মাসে মাদক ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন অপরাধে ৯০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ জুন) বরিশাল মেট্রেপলিটন পুলিশের আইসিটি ও মিডিয়া উইং থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্রমতে, গত ৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বরিশাল মহানগর পুলিশের চার থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ৬ হাজার ৬০৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১১শ’ মিলিলিটার দেশিয় মদ জব্দ করা হয়েছে। এছাড়াও শটগানের দুটি কার্তুজ, একটি করে পাইপ গান, রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ, দুইটি হাসুয়া, তিনটি বগি দা, পাঁচটি চাকু, ও তিনটি কাঠের লাঠি জব্দ করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে বরিশাল নগরীর নিরাপত্তায় ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করার কথা উল্লেখ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন আল মামুন উল ইসলাম বলেছেন, ‘পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা নগরীর নিরাপত্তায় কাজ করছি। থানা পুলিশের পাশাপাশি ফাঁড়িগুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসীকে নিশ্চিন্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।’

###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা