• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
শাহআলীতে মাদকবিরোধী কর্মসূচি: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বরিশাল থেকে সবধরনের বাস, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ গৌরনদীতে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজন আটক, জেলে পাঠানো হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী

বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক:

বরিশালে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) হাসপাতাল ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। আর পুরো বরিশাল বিভাগে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৯।

মারা যাওয়া দুই শিশু হলো— মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের চার মাস বয়সি ছেলে আলী আজগর এবং পটুয়াখালী জেলার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ। তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন শিশু।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৮৩ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা