• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সিজেপির কর্মসূচি আজ, পুলিশ-প্রশাসন কী বলছে? বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘গরুভোজ’, সোয়া লাখ টাকায় কেনা হলো গরু স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক দারিদ্র্য বিমোচনে ইসলামের নির্দেশনা আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুইয়েন্সার পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ পত্রিকা: 'ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ' ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ

সহপাঠীর নিথর দেহ দেখে কান্না করল বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়েছিল রাইসা তানিয়ার মরদেহ। এ সময় প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি হয়।রাইসা ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। হামের লক্ষণ নিয়ে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইসা চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিন ভাই–বোনের মধ্যে সে ছিল সবার ছোট।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হয়েছিল। মাঝখানে সুস্থও হয়। পরে হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রধান শিক্ষক জানান, গতকাল বিকেলে রাইসার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হলে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। শোকাহত হন বিদ্যালয়ের শিক্ষকসহ সবাই। রাইসা ভালো ছাত্রী ছিল। তাকে সবাই পছন্দ করতেন। শিক্ষকেরাও তার প্রশংসা করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা