
সুমন খান:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারাদেশে তৎপর রয়েছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি), মোঃ আলী হোসেন ফকির মহোদয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।পরিদর্শনকালে তারা টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা এবং যানবাহন চলাচলের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের যাত্রা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপ সামাল দিতে ইতোমধ্যে পুলিশি নজরদারি ও মোতায়েন জোরদার করা হয়েছে। বিশেষ করে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) , এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) , মোঃ আনিছুর রহমান এবং ডিসি ট্রাফিক মিরপুর , মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply