
কুমিল্লা জেলা থেকে:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৮৩ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২০৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১২১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৬ টি অস্ত্র, ১৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬১০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১০৮ জন অপহরণকারী গ্রেফতারসহ-১২০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৩৪ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৮৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩। পৃথক একটি অভিযানে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ বিল্লাল হোসেন (৪৩) নামক ০১ জন মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। পৃথক অপর একটি অভিযানে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মোস্তফাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। শুভ চৌধুরী (২২) নামক ০১ জন হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল হোসেন (৪৩) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার খেইয়াশ শশীরপাড় গ্রামের মৃত আমিনুল ইসলাম এর ছেলে এবং হত্যা চেষ্টা মামলার আসামী ২। শুভ চৌধুরী (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মোস্তফাপুর গ্রামের আলী হোসেন চৌধুরী এর ছেলে। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, পলাতক মাদক ব্যবসায়ী জুমন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর সাকিনস্থ আসামীর গোয়ালঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ টি পলিথিনের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। উক্ত ব্যাগটি তল্লাশি করে বর্নিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুষরণের অংশ হিসেবে র্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
Leave a Reply