
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে এক শিশুর ছোট্ট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
শিশুটি আতিকুরের শখ ছিল মন্ত্রীর গাড়িতে একবার উঠবে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী স্নেহভরে তাকে নিজের গাড়িতে পাশে বসিয়ে নেন। হঠাৎ করেই পূরণ হয়ে যাওয়া এই স্বপ্নে আনন্দে ভরে ওঠে শিশুটির মুখ। পরে শিশুটিকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী তার বাড়িতে যান। সেখানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও কিছু সময় কাটায় শিশুটি।
এ সময় উপস্থিত স্থানীয় মানুষ প্রতিমন্ত্রীর এই সহজ-সরল ও মানবিক আচরণে মুগ্ধ হন।
Leave a Reply