বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মিরপুরে অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

মিরপুর প্রতিনিধি:

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফের প্রশ্নবিদ্ধ হলো জনসাধারণের নিরাপত্তা ও সাংবাদিকের স্বাধীনতা। মিরপুর ১০ নম্বর পাবলিক টয়লেটের ভেতরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও প্রকাশ্য মাদকসেবনের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম রফিক। তিনি মুভি বাংলা টিভি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পাবলিক টয়লেটের ভেতরে এক যুবক নিয়মিতভাবে গাঁজা সেবন করছিলেন। সেই অবৈধ কার্যকলাপের ভিডিও ধারণ করতেই সাংবাদিক এস এম রফিকের ওপর চড়াও হয় ওই যুবক। একপর্যায়ে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও ডিলিট করে দেয় এবং প্রকাশ্যে গায়ে হাত তোলে ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্ত যুবকের দাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের জামায়াতপন্থী কর্মী বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। তার এমন হুমকি ও আগ্রাসী আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক এস এম রফিক বলেন,জনস্বার্থে অনিয়ম তুলে ধরতে গেলেই যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্য প্রকাশ করবে কে? প্রকাশ্যে মাদকসেবন ও অনিয়ম ঢাকতেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”
সাংবাদিক নেতারা বলছেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়এটি মুক্ত গণমাধ্যম ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo