• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বিরতির পর রাইমার ফেরা, এতদিন কোথায় ছিলেন

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় টুকটাক দেখা গেলেও বাংলায় নিয়মিত দেখা যায়নি। চলতি বছরের জুনে আবার হাওয়া বদল দিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে ‘একেন বাবু’র নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’–তে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়কে রাইমা জানান, গত কয়েক বছরে ভালো প্রকল্প না পাওয়াতেই বাংলা সিনেমা বা সিরিজে তাঁকে দেখা যায়নি। তিনি বলেন, ‘যে অফার পাচ্ছি তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।’রাইমা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অভিনেত্রী জানান, এখন তিনি ভিন্নধর্মী চরিত্র করতে মুখিয়ে আছেন। তাঁর ভাষ্যে, ‘এমন অনেক ফেজ গিয়েছে, যখন লম্বা সময় কোনো কাজ করিনি। অভিনেতা হিসেবে যাতে নিজে কিছু শিখি, এখন নতুন কিছু করার মাঝে সেটাকেই প্রাধান্য দিই। মানে ধরুন কমেডি বা গ্যাংস্টার কিংবা ফিল্মি পুলিশের চরিত্র। আউট অব দ্য বক্স কোনো চরিত্র।’অভিনয় নয়, অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত এখন রাইমা। পশ্চিমবঙ্গের আরেক গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে বলেন, ‘নিয়মিত ওয়ার্কশপে অংশগ্রহণ করি। অনেক বই পড়ি। বিশেষ করে গ্রেট অভিনেতাদের অটোবায়োগ্রাফি। অ্যান্টনি হপকিন্সের অটোবায়োগ্রাফি পড়ছি। ভালো সিনেমা দেখি। নিজেকে আপডেটেড রাখা দরকার, তবেই রেলেভ্যান্ট থাকা যাবে। যে অভিনয় প্যাটার্নে আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম, সেগুলো এখন সম্পূর্ণ বদলে গিয়েছে।’রাইমা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে রাইমার প্রেম নিয়ে প্রায়ই নানা গুঞ্জন রটে। তবে অভিনেত্রী জানান, এখনো তিনি সিঙ্গেল। বিয়ে প্রসঙ্গে বলেন, শুধু সমাজের চাপে বা বয়সের কথা মাথায় রেখে বিয়ে করাতে তিনি বিশ্বাসী নন। অভিনেত্রী বলেন, ‘সে রকম কোনো ছেলে আমি পাইনি, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাই।’অনেকে মনে করেন, কলকাতার সিনেমার মান পড়ে গেছে। এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘একসময় বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি বিশ্বব্যাপী ছিল, আর এখন সবটা খুব খারাপ অবস্থা। বাইরে কাজ করতে গেলে মানুষজন জানতে চান, ঠিক কী এমন হয়েছে? তাঁদের বলার মতো কোনো উত্তর থাকে না। শুধু চাই, বাংলা ছবির ইন্ডাস্ট্রি আবার আগের গর্বের জায়গা ফিরে পাক।’নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি স্বচ্ছন্দ রাইমা‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ মুক্তির আগে এসেছিল আবার হাওয়া বদল। সিনেমাটির পর তখন দেওয়া সাক্ষাৎকারে রাইমা বলেছিলেন, ‘প্রথম ছবিটা দর্শকের খুব ভালোবাসা পেয়েছিল, তাই সবাই সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিল। বন্ধুত্বের খুব বড় জায়গা আছে ছবিতে। এ কারণে এবার দর্শক সিনেমাটি গ্রহণ করছেন।’অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে প্রকাশের পর নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’র টিজার সাড়া ফেলেছে। ছবিতে রাইমা ছাড়াও আছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখার্জি। একেন বাবু চরিত্রে আগের মতোই দেখা যাবে অনির্বাণ চ্যাটার্জি। দুর্গাপূজা উপলক্ষে ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা