বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তারেক রহমানের কারামুক্তি দিবসে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি : “বাংলাদেশ তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায়”

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ Time View

সুমন খান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর পল্লবী সরকারি কলেজ প্রাঙ্গণে এক অনন্য কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর ২০২৫ইং) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি স্মরণ করে।

এ আয়োজনে দিকনির্দেশনা দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান এবং সরাসরি নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদীয়মান নেতা কাজী শাওন আলম।

কর্মসূচিতে বক্তারা দৃপ্ত কণ্ঠে বলেন—
❝অনেকটাকাল কাটিয়েছি মোরা তোমাকে ছাড়া, এবার সময় হল তোমায় ফিরিয়ে আনার পালা।❞
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারেক রহমানই জনগণের একমাত্র আশা। সমগ্র বাংলাদেশ তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছে।

ছাত্রদল নেতারা বক্তব্যে আরও উল্লেখ করেন, বিএনপি গণতন্ত্রের আন্দোলনের পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও পালন করে আসছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে ছাত্রদল প্রমাণ করছে যে, তারা শুধু রাজপথের সংগ্রামী সৈনিকই নয়, বরং আগামী প্রজন্মকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতেও প্রতিজ্ঞাবদ্ধ।

কর্মসূচি শেষে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo