বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই ….বিএমএসএফ চেয়ারম্যান আবু জাফর !

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৯৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (0.3402778, 0.76875);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

সুমন খান:

রাজধানীর গত বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রী: পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে পেশাটি আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। রাক্ষুসে সাংবাদিকদের কারণে পেশাটি অরক্ষিত হয়ে উঠেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে। এ সময় তিনি পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের এক কাতারে দাঁড়াতে আহবান জানান।

তিনি গত ১৫ জুলাই ২০২৫ ইং রাত ৮টায় বিএমএসএফের ১৩তম জন্মদিন এবং চৌদ্দ বছরে পদার্পন উপলক্ষে মিরপুর পল্লবীতে একটি রেষ্টুরেন্টের হলরুমে ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা সুমন খান ও এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া, বাহার উদ্দিন , শানু আক্তার পারভিন , মানজারুল ইসলাম, খাইরুল ইসলাম , আশরাফুল ইসলাম মিন্টুসহ সকল সাংবাদিকবৃন্দ ।

ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম-সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং সাংগঠনিক সঙ্গীত চর্চার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। সভায় সংগঠনের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থক ও দেশবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo