• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন বিশেষ সংবাদ: ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বিশেষ সংবাদ: আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি বিশেষ সংবাদ: জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি বিশেষ সংবাদ: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি বিশেষ সংবাদ: সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদের বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন

আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বিদ্যুতের আটটি ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যসহ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান। সূত্রমতে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল ও বাকাল ইউনিয়নের সরবাড়ী গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন থেকে এসব বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সেরাল গ্রামের আবুল বাশার সন্যমতের ছেলে জামাল হোসেন (৩২) এবং একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়াকে (১৯) আটক করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধার করা হয়।
অপরদিকে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে ইয়াবাসহ বিরেন্দ্রনাথ বড়ালের বর্ষণ বড়াল (২১), গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২), একই এলাকায় সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫), যোগেশ বালা ছেলে জীবন বালা (৩৫), কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২), পশ্চিম বাগধা এলাকা থেকে রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লাকে (২৪) গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা