বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বানারীপাড়ায় জাটকা সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯১ Time View

জাকির হোসেন, বানারীপাড়া:

বরিশালের বানারীপাড়া পৌরসভায় জেলেদের নিয়ে জাটকা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বুধবার বানারীপাড়া পৌরসভার ভাসমান জেলে পল্লীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমীন রজনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংবাদিক ইলিয়াস শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক ,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, মো: সুমন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি নোমান খসরু নান্নু মৃধা, সাধারন সম্পাদক নুরুজ্জামান পলাশ, এ ছাড়াও অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছেন শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি জেল ও ভাসমান জেলেরা। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমীন রজনী বলেন আপনারা যদি সচেতন হন, যাক নিধন বন্ধ করেন, কারেন্ট জাল, বাধা জাল, বেহুন্দি জাল পাতা থেকে বিরত থাকেন তাহলে আমরা সারা বছর পরিপূর্ণভাবে মাছ খেতে পারবো। তাই আসুন আমরা সকলে মিলে জাটকা নিধন বন্ধ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo